পিলেট মাছের মুখে ঢুকতে হবে, এটাই মূল কথা। বড় পিলেট ছোট মাছ খেতে পারে না, আবার বড় মাছকে ছোট পিলেট দিলে খেতে সময় লাগে, খাবার ছড়িয়ে নষ্ট হয়।
সাধারণ ধারণা
- রেণু ও ছোট পোনা: ম্যাশ ফিড (বায়োটেক নার্সারি / কার্প কেয়ার)।
- ছোট থেকে মাঝারি মাছ: ৩ মি.মি. পিলেট (বায়োটেক ভাসমান গ্রোয়ার)।
- বড় কার্প: ৩.৫ মি.মি. পিলেট (চমক কার্প গ্রোয়ার, বায়োটেক কার্প গ্রোয়ার)।
- পাঙ্গাস: ৪ মি.মি. পিলেট (বায়োটেক ভাসমান গ্রোয়ারে পাওয়া যায়)।
মাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বড় পিলেটে যান। দুই সাইজ মিশিয়ে কয়েক দিন দিলে মাছ সহজে অভ্যস্ত হয়।